সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা জাতির মরুদন্ড। যে জাতি যত শিক্ষত সে জাতি তত উন্নত। একটি জাতিকে উন্নতির চরম শিখরে আহরোন করতে হলে সর্ব প্রথম যে জিনিসটা প্রয়োজন তা হল শিক্ষা। নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেবো। কিন্তু অত্র এলাকায় নেপোলিয়ানের শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রধান অন্তরায় ছিল একটি মাধ্যমিক বিদ্যালয়। এলাকার কাছাকাছি কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় তরুন প্রজম্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল। কিছু সংখ্যক ছেলেরা দুরবর্তী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করলেও মেয়েরা কোন শিক্ষা গ্রহন করতে পারছিল না। ভবিষৎ প্রজম্মকে শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ জনাব মমিন উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার চিন্তা ভাবনা করছিলেন। কনকদিয়া স্যার সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালিন শিক্ষক জনাব মোঃ মোমেন সরদার, জনাব আজিজুর রহমান (সানু মিয়া),জনাব আলতাফ হোসেন, জনাব মোঃ নুরুল হক মোল্লা, জনাব মোঃ আবদুল লতিফ সরদার, জনাব আ.ন. ম নুরুল্লাহ ও জনাব মোঃ শাহজাহান মিয়া এই সাত জন সম্মানিত শিক্ষকবৃন্দ জনাব মোঃ মমিন উদ্দিন আহমেদ এর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠ করার ইচ্ছা পোষন করেন। শিক্ষাবিদ মোঃ আবদুল মোমেন সরদার কনকদিয়া স্যার সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের তখনকার সপ্তম শ্রেনীর ছাত্র জনাব এম. এ মন্নান (মামুন) মৃধা কে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে ছিলেন বাড়ির মুরুব্বিদের বিদ্যালয় প্রতিষ্ঠার সংবাদ জানানোর জন্য। তিান বাড়িতে এসে জনাব মোঃ মোমেন সরদার স্যারের প্রস্তাবটি জনাব মোঃ দেলোয়ার হোসেন মৃধা , জনাব ডঃ আবদুল কাদের মৃধা, জনাব মোঃ ফজলুল করিম মৃধা,ও জনাব মোঃ আলী হোসেন মৃধা কাছে বলেন ও স্যার তাকে পাঠিয়েছেন তাও বলেন। সংবাদটি শুনে মৃধা বাড়ির সকলে জনাব মোঃ মোমেন সরদার স্যারের বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব সদরে গ্রহন করেন। পরবর্তীতে জনাব মোঃ দেলোয়ার হোসেন মৃধা, জনাব ডঃ আবদুল কাদের মৃধা ও জনাব মোঃ আলী হোসেন মৃধা জনাব মোঃমোমেন সরদার স্যারের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে তাদের সার্বিক সহযোগিতার আস্বাস দেন। অল্প সময়ের মধ্যেই বিদ্যালয় প্রতিষ্ঠার খবর সর্বত্র ছড়িয়ে পরেন এবং সার্বিক সহযোগিতার আস্বাস দেন। বিদ্যালয় প্রতিষ্ঠান জন্য মাঝপাড়া , দ্বিপাশা, রামলক্ষন, গোসিংগা গ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা দেয় এবং সকলের সহযোগিতার মনোভাব প্রকাশ পায়। সকলের আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা থাকায় জনাব মমিন উদ্দিন আহমেদ ও জনাব মোঃ আবদুল মোমেন সরদার স্যারের নেতৃত্বে ৪ মৌজার মধ্যবর্তী স্থান কনষ্টাবল বাজারে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম সভা ডাকা হয়। যথারীতি কনষ্টাবল বাজারে সভা শুরু হয় কিন্তু বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই প্রথম সভা মূলতবী হয়। পরবর্তী সভায় কনষ্টাবল বাজারের কাছাকাছি বিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করা হয়। এরপর একাধিক মিটিং করে বিদ্যালয় স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। শুরু হয় স্থান নির্বাচনের কাজ। পরবর্তী সভায় কনষ্টাবল বাজারের পূর্ব পাশে মাতব্বর বাড়ির ভিটায় বিদ্যালয় স্থাপনের জায়গা নির্বাচন করা হয়। মাতব্বর বাড়ির জনাব মোঃ আবদুল গফুর হাওলাদার, জনাব মোঃ হারুন অর রশিদ মাতব্বর (মোক্তার) , জনাব মোঃ মগবেল মাতব্বর , জনাব মোঃ আবুবক্কর সিদ্দিক, জনাব মোঃ হাবিবুর রহমান মাতব্বর, জনাব মোঃ মফিজ উদ্দিন মাতব্বর , জনাব মোঃ আবদুল খালেক মাতব্বর, জনাব মোঃ আজিজুল হক ( তোতা মিয়া) সহ মাতব্বর বাড়ীর সবাই বিদ্যালয়ের জন্য জমি দিতে আগ্রহ প্রকাশ করেন কিন্তু বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শুধু মাতব্বর বাড়ীর জমি যথেষ্ঠ ছিল না বিধায় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অন্যত্র স্থান নির্বাচনের চিন্তা ভাবনা করা হয়। এরপর মৃধা বাড়ীর জনাব মোঃ দেলোয়ার হোসেন মৃধা , জনাব ডঃ আবদুল কাদের মৃধা , জনাব মোঃ ফজলুল করিম মৃধা,ও জনাব মোঃ আলী হোসেন মৃধা, জনাব মোঃ সোনা মিয়া মৃধা, জনাব মোঃ পঞ্চম আলী মৃধা, জনাব মোঃ সামসুল হক মৃধা, মোঃ শাহ আলম মৃধা, মোঃ শের আলী মৃধা, মোঃ নুর হোসেন মৃধা , মোঃমতিয়র রহমান সহ মৃধা বাড়ীর সবাই তাদের বাড়ীর সামনে দক্ষিন দিকের ভিটায় বিদ্যলয় স্থাপন করা হলে জমি দান করবেন এবং সার্বিক সহযোগিতা করার আস্বাস দেন। এই প্রস্তাবের সাথে জনাব মোঃ এছাহাক আলী রাড়ী , জনাব মোঃ কালু রাড়ী , জনাব মোঃ লেদু রাড়ী , জনাব মোঃ আবদুর রহিম রাড়ী , জনাব মোঃ আনোয়ার হোসেন রাড়ী, জনাব মোঃ আয়নালী রাড়ী সহ বাড়ীর সবাই , সিকদার বাড়ীর জনাব মোঃ আবদুর রহিম সিকদার, জনাব মোঃ সামসুল হক সিকদার , মোঃ আবদুল হাসেম গাজী , মোঃ শের আলী মাতব্বর, মোঃ আলী আহমেদ মিয়া সহ সিকদার বাড়ীর সবাই, খন্দকার বাড়ীর জনাব মোঃ সেকান্দার আলী খন্দকার , মোঃ নুর হোসেন খন্দকার, মোঃ সেরাজ উদ্দিন খন্দকার, মোঃ মোনসোর খন্দকার, মোঃ আলী হোসেন খন্দকার , মোসাঃ রবজান বিবি সহ খন্দকার বাড়ীর সবাই এবং মোঃ আবদুল কাদের আকন, ও মোঃ আবদুল লতিফ আকন জমি দিতে রাজী হওয়ায় বর্তমান স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। এবার নব উদ্দামে যাত্রা শুরু হয় স্বপ্ন বাস্তবে রুপান্তরের। মাঝপাড়,দ্বিপাশা , রামলক্ষন, গোসিংগা গ্রামের একটাই চাওয়া যেকোন ভাবে বিদ্যালয় স্থাপন কারা। এই ৪ মৌজার প্রায় সকল মানুষ যার যার সাধ্যমত টাকা পয়সা, গাছ , বাশ , খুটি , টিন কেউ গায়ে খেটে বিদ্যালয়ের জন্য দান করে থাকেন। কিন্তু বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় অর্থ সংকুলান না হওয়ায় অত্র এলাকার কৃতি সন্তান , শিক্ষানুরাগী , দানশীল ব্যাক্তি জনাব মমিন উদ্দিন অহমেদ এর কাছে সাহায্যের প্রস্তাব করলে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং এককালীন ১৫০০০/- (পনের হাজার টাকা) টাকা দান করেন।স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সম্মানিত শিক্ষকবৃন্দ জনাব মমিন উদ্দিন আহমেদ এর েসবোর্চ্চ দান সদরে গ্রহন করেন এবং কৃতজ্ঞতা সরুপ সন্তুষ্ট হয়ে তার নামে বিদ্যালয়ের নামকরন করার ইচ্ছা পোষন করলে তিনি তার নিজের নামে বিদ্যালয়ের নামকরন না করে তার মরহুম পিতা জনাব মোঃ সোনামদ্দিন মৃধার নামে বিদ্যালয়ের নামকরনের প্রস্তাব করেন। জনাব মমিন উদ্দিন অহমেদ এর প্রস্তবের সাথে সকলে একাত্বত প্রকাশ করে বিদ্যালয়ের নাম সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় নামকরন করা হয় এবং জনাব মমিন উদ্দিন আহমেদের দান সবোর্চ্চ হওয়ায় তাকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করা হয়। বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ও অর্থের যোগাড় হওয়ায় বিদ্যালয় স্থাপনের কাজ পুরুদমে আরম্ভ হয়। গঠন করা হয় বিদ্যালয়ের পরিচালনা পরিষদ বিদ্যালয়ের প্রথম সভাপতী মনোনীত করা হয় জনাব মোঃ আকব্বর আলী মোল্লা সাহেবকে। বিদ্যালয়ে কমিটি গঠন করার পর কনকদিয়া স্যার সলিমুল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা সম্মানিত ৭ জন শিক্ষকবৃন্দের মধ্যে জনাব মোঃ মোমেন সরদার সাহেবকে প্রধান শিক্ষক হিসাবে ও অন্যান্য শিক্ষকবৃন্দেরক নিয়োগ প্রদান করা হয়। বিদ্যালয়ে যে সকল দানশীল ব্যাক্তি জমি দান করতে আগ্রহ প্রকাশ করছিলেন তাহারা সকলে নিজের টাকা দিয়ে নিজ নিজ জমি বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি করে দান করে। তাদের এ দান অসামান্য। যে সমস্ত দানশীল ব্যাক্তিবর্গ বিদ্যালয়ে জমি দান করেছিলেন তারা হলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন মৃধা , জনাব ডঃ আবদুল কাদের মৃধা ,মোঃ এছাহাক আলী রাড়ী , জনাব আবদুর রাজ্জাক রাড়ী, জনাব মোঃ সোনাময়িা মৃধা, জনাব মোঃ আবদুল লতিফ ফরাজী, জনাব মোঃ বেলায়েত হোসেন, জনাব মোঃ আবদুস সত্তার ফরাজী, জনাব মোঃ আবদুল কাদের ফরাজী, জনাব মোঃ শের আলী মৃধা, জনাব মোঃ নুর হোসেন মৃধা, জনাব মোঃ ফজলুল করিম মৃধা, মোঃ আবদুর রহিম সিকদার, জনাব মোঃ সামসুল হক সিকদার , জনাব মোঃ হাসেম গাজী, জনাব মোঃ শের আলী মাতব্বর, জনাব মোঃ আলী আহমেদ মিয়া, জনাব রবজান বিবি, জনাব মোঃ লেদু রাড়ী, জনাব মোসাঃ রিজিয়া বেগম , জনাব মোঃ নুর হোসেন দেওয়ান, জনাব মোঃ আজাহার উদ্দিন মৃধা, জনাব মোঃ আবদুর রহিম রাড়ী , জনাব এছাহাক আলী রাড়ী, জনাব সালেহা বেগম, জনাব রম্ঃ আর্শেদ আলী হাওলাদার ,জনাব মোঃ আবদুল হক হাওলাদার , জনাব মোঃ আপছের আলী হাওলাদার, জনাব মাহিন্দ্র চন্দ্র দাস, জনাব নারায়ন চন্দ্র দাস, জনাব রানী বালা, জনাব নিকুজ্ঞ দাস।